কবিতা - বিভীষিকা, কবি - সুমন

 



বিভীষিকা 

সুমন


 বিভীষিকাময় কাল রাত্রি পার করে ঊষর মরুভূমি প্রান্তে পাড়ি দেওয়া স্বপ্ন,

দ্বারপ্রান্তে এসে কখনো ভাবিনি বিষাদময় জীবনের অকাল পরিণতি; 

আমি তো কাউকে কষ্ট দিতে আসিনি ,

তবু কেন বারে বারে পাহাড় সম কষ্টের সম্মুখীন হতে হয়;

আমি তো কল্পকাহিনী হতে চেয়েছিলাম,

 চেয়েছিলাম দূর দেশে পাড়ি দিতে, 

আমি তো কালনেমির মত কাপুরুষোচিত চালাকি করিনি! 

তবু কেন বারে বারে আঘাত হানে এই হৃদয় প্রাণে;

বিবেকের চোরাবালিতে প্রশ্ন রয়ে যায়, 

কে ঠিক, কে বেঠিক; 

দিনের শেষে ইতিহাসের পাতা উল্টালে জানিনা তবে উত্তর পাবো কিনা বৃথা ভবিতব্যে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url