কবিতা - অনুভূতির বিষাদে, কলমে - সুমন
অনুভূতির বিষাদে
সুমন
জীবনটা যদি নিস্তব্ধ নদীর স্রোতের মত কুলুকুলু রবে বয়ে যেত;
যদি জীবনের অনুভূতিগুলো নিরবে নিভৃতে চাপা রয়ে যেত;
হয়তো বা দুঃখ কষ্টের, ব্যথার বহিঃপ্রকাশ নাইবা থাকতো!
তবে?
হয়তোবা মনের তন্ত্রীতে আঘাতের ক্ষত অক্ষত রয়ে যেত,
খেয়ালী মনের উদাস চেতন হারিয়ে যেত পথপ্রান্তে পথ ভোলা পথিকের গানের সুরে।
তবে বিষাদময় বেদনা ঝড়ের প্রবল ধাক্কা কোথায় দেয় ফেলে ছুঁড়ে।
মনের মিলের জায়গা থেকে মতের মিলটা যদি আলতো হয়ে যেত,
তবে?
একদিন তোমার হারিয়ে যাওয়ার অনুভূতির বিষাদ-সুর যদি ফিরে ফিরে নাই বা আসতো,
তবে?
