কবিতা - মা ও বাবা দিবস, কলমে - আলী সোহারব
মা ও বাবা দিবস
আলী সোহারব
মা-বাবা কষ্ট করে
সন্তান মানুষ করে।
সেই সন্তান যদি তার
কথার ধার না ধারে!
বাবা হলেন জন্মদাতা
সন্তান জন্ম দিয়ে,
স্নেহ মমতায় আগলে রাখেন
অনেক দায়িত্ব নিয়ে।
দশ মাস দশ দিন গর্ভে
ধারণ করেন মাতা,
প্রসব করেন সন্তানকে
তিনি পরিত্রাতা।
বাবা-মায়ের আদর যত্ন
এবং মাথার ঘামে,
সন্তান হয় প্রকৃত পালন
সংসারে সুখ নামে।
পরিশ্রমে আর উপার্জনে
সন্তান যোগায় অন্ন।
এভাবেই তো সংসারেতে
অভিভাবকরা হন ধন্য।
কিন্তু যদি সন্তান দেয়
বাবা মাকে অবহেলা।
তবে আমাদের সমাজে নামে
সত্যিই কালবেলা।
বাবা মাকে তাই আজকের দিনে
জানাই অভিবাদন।
সুখ শান্তিতে বাঁচলে তাঁরা
আসবে সুখের ক্ষণ।
--------------
