এখনো অনেক রাত বাকি, কবি - সুমন
এখনো অনেক রাত বাকি
সুমন
বেঘোরে অকস্মাৎ বর্জ্যঘাত জাগিয়ে দেয় ঘুমের রেশ,
আঁখি মেলে আকাশের পানে চেয়ে দেখি তখনো কাটেনি অন্ধকারের মেঘ।
ঘুটঘুটে অন্ধকারের নির্জনতার মাঝে ঝিঁঝিঁ পোকার শব্দের গুঞ্জনের রেশ।
আঁখির পাতা অশ্রু সিক্ত জলধারা।
ভাবিকালে প্রাণের ভোমরা যদি পথ হারায়,
তবে পুঞ্জরিত মধু ছদ্দবেশে লুটায়।
পশ্চিমে বাতাস যখন মুক্ত করবে জমে থাকা কালো মেঘ,
মুছে যাবে সমস্ত অভিমানের বিদ্বেষ।
আবার মিলিত হব তখন সমুদ্রের নুড়ি কণার ধারে।
মিলিয়ে যাবে সব দম্ভ অহংকার সমুদ্রের স্রোতের পানে।
