কবিতা - চির বিদায়, কলমে - আজমিরা খাতুন

 


চির বিদায়

আজমিরা খাতুন 


শাল পিয়ালের তলে বসে, 

নিজ বাঞ্ছায় যা লিখেছিলে। 

ডাগর এক শাল পাতার উপর, 

তা আজ কেমনে ভুলে গেলে।


সে কাতর কণ্ঠে কাঁন্দিয়া কহে, 

এসো ফিরে এসো সাথি। 

তুমি ছাড়া এ জীবন ধু-ধু মরুভূমি,

হারাবো রংধনু দেখার জ্যোতি।


স্মৃতির আকাশে ভেসে আছে তার,

সেই ছোট্ট কবিতা খানি। 

নিঝুম রাতে জোনাকি দের সাথে জেগে, 

হয়ে পড়ে সেই কবিতার ধ্যানী।


ভোরের পাখিরা গেয়ে ওঠে গান,

সূর্যোদয়ের আনন্দে। 

তখন ও সে ডুবে থাকে তার, 

মায়া ভরা কবিতার ছন্দে।


সে ছিল্কার ন্যায় পতিত হল,

আবর্জনার ধারে। 

এলোমেলো হয়ে ডুবে গেছে জীবন,

ঘোর অন্ধকারে।


নিদারুণভাবে জীর্ণ হয়ে পড়ে, 

তার সুস্থ সবল হৃদয়। 

সে যে আর ফিরে আসিবে না ভবে,

নিয়েছে চির বিদায়।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url