কবিতা - বিবর্ণ মেঘ, কবি - আবদুস সালাম

 


বিবর্ণ মেঘ

আবদুস সালাম 


ইতিহাসের পাতায় লেখা বিবর্ণ রাজপথ 

প্রতি ধূলিকণায় আঁকা রক্তের আলপনা 

 ঋতু বদলের অভিসার লেখা হয় অবিন্যস্ত বালুচরে   


ইতিহাসের পাতায় সাজানো আছে বিকলাঙ্গের জেরক্স কপি

দেশের শবদেহ নিয়ে হুঙ্কার ওঠে পার্লামেন্টে 

  হিংসার  কড়াইয়ে সিদ্ধ হয়  বিভেদের কচুরিপানা 

জমা হয় উন্মাদের পান্ডুলিপি 

 

আকাশে ডানা মেলছে  হিংসার মেঘ 


 সম্মোহনের নদী  বয়ে যায় নীরবে 

রক্ত স্রোতে ভাসে সম্মোহনের লাশ

সভ্যতার আকাশ জুড়ে ওড়ে বিবর্ণ মেঘ


কৃষ্ণের বাঁশি বাজে  কুরুক্ষেত্রের মাঠে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url