কবিতা - দিনের শেষে, কবি - সুমন পাল

 


দিনের শেষে 

সুমন পাল


অনন্ত যুগ ধরে, আকাঙ্খিত পথে ঘুরেছি।

তবু আমি ব্যর্থ নই, ফিরে এসেছি বারে বারে স্বমহিমায়। 

আকাশের পানে চেয়ে কখনো চাতক পাখির ন্যায়, কখনো বা কাল পেঁচা হয়ে ঘুরে বেড়িয়েছি তোমার দেখার অপেক্ষায়। 

কত প্রহর, কত ক্ষণ ভেবে পার হয়ে গেছে। 

দিবানিশীর শেষে ভোরের শিশির সিক্ত ঘাসে ঘাসে ছড়িয়ে রয়েছে তোমার অনুভূতির আবরণ।

ফিরে চেয়ে দেখো ,মান অভিমান ভুলে আবার ফিরে পাবো তোমায়। 

গল্পকথা হয়ে  রচিত হবে স্বপ্নের শান্তির নীড় তেপান্তরের দেশে ।

অবশেষে আকাঙ্খিত ইচ্ছা রোমন্থন হল তোমার হাতের স্পর্শে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url