কবিতা - প্রহসনের মে দিবস, কবি - আবদুস সালাম

 


প্রহসনের মে দিবস

আবদুস সালাম


অন্ধকারের বুকে মশাল এঁকে নিচ্ছে আগুন

গেল গেল রবে ছুটে আসছে বুলেট

নাছোড়বান্দা মশাল,একা ছিঁড়ে ফেলছে অন্ধকারের জটিল সংবিধান


একে একে মশাল জড়ো করছে রাস্তায়

আর্তনাদের  ভারী  হচ্ছে বাতাসে

রক্ত স্রোতে ভাসে রাজপথ

ন্যায্য দাবির বিশ্বাসে মেরুদন্ড গলে যায়


চিৎসাঁতার-ডুবসাঁতার মেখে নিচ্ছে নরম চুল্লী

মেহনতী মানুষেরা এঁকে নিচ্ছে ক্ষয়ে যাওয়া মর্মস্পর্শী মূহুর্ত

নিস্ক্রমিত হচ্ছে পূর্ব পুরুষদের যন্ত্রণা

মূর্খতার ব্যাকরণে সব আজগুবি প্রতিবাদের ভাষা


সময়ের কাছে নতি স্বীকার ওরা করেনা

সময় ওদের আজ্ঞাবহ দাস

ছায়ার নিচে দাঁড়িয়ে আছে মৃত্যু

নীরব দহন বুকে নিয়ে   মিথ্যে জীবনের গান শেখায়


(কাস্তে হাতুড়ির প্রহসন লেখে পুঁজিপতির দল

ওরা এখন  "রোটি কাপড়া মাকান"লুটে নেওয়ার কল

ওরা বলে "দুনিয়ার মজদুর এক হও "তোমাদের বুক ঝাঁঝরা করি 

শ্রমের মূল্য ভাঁওতাবাজি, সবই যেন মরি মরি

 হাতুড়ি তারা কাস্তে

ভোট ফুরালে মিথ্যে জয়ের মিথ্যে কথা  সবই দেবো ভেস্তে)----

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url