কবিতা - শ্রমিক অবদান, কলমে - কিশোর ব্যানার্জ্জী
শ্রমিক অবদান
কিশোর ব্যানার্জ্জী
শ্রম ও শ্রমিক ব্যতীত উন্নতির সোপান অবলুপ্তের পথে
আমরা পেরিয়ে এসেছি শ্রমিক জীবনের আন্দোলনের পথ।
অনেক সংগ্রামের পর শ্রমিকের আন্দোলন
আজ কোথায় আছে।
এই শ্রমিক কোলাহল আজ
কেমন যেন ভোঁতা হয়ে গেছে,
এই জীবন নিয়ে আমরা কোনভাবে মর্যাদায় নিয়ে আসতে পারিনি।
কোন কিছুর প্রস্তুতি নিয়ে ভাবনায় ব্যস্ত থাকি শ্রমিকদের সাথে,
আমাদের ভাবনায় আসে না
এই শ্রমিক পরিবার কৃতঙ্গতার অপরিসীম পরিশ্রম অনেক উঁচু তলার
বাড়িতে যে ভাবে পরিশ্রম করে ভাবনা কাজ করে না।
ছোট একটা সিমীত মুল্যে এই অপরিসীম উচ্চতায় কর্ম
করা জীবনের বাজি রেখে এই কর্মদান বিশাল দায়িত্ব।
তবু তারা হাসি মুখে কাজ করে যায় পরিবার বাঁচানোর
মনোভাবে,
মালিকের ভাবনায় দিকপাত
হারিয়ে গেছে শুধু সময়ে বকেয়া মিটিয়ে দেওয়া।
মানুষ হিসাবে ধন্য শ্রমিকের বকেয়া মেটানো সেটাই বড়াই করা লোক দেখানো।
আজকে শ্রমিক দিবস কোথায় তারিখ আছে তাই
বিঙ্গাপন পালন করা শ্রমিক দিবস।
কোন শ্রমিকের ছুটি আছে নিজস্বতার ভাবনায় ছুটি কাটাতে হয়।
শ্রমিকের অবদান অপার কিন্তু শ্রমিক মুল্যহীন হয়ে আজ বিশ্বে কোন পর্যায়ে।
এই বিশ্বসমাজ শ্রমিক মুল্য দেবে কি করে উন্নতির সোপান পিছিয়ে গেলে চুক্তি
ভঙ্গ হয়ে যাবে আর্থিক টালমাটাল দেখা দেবে।
শ্রমিক যেখানে আছে সেখানেই থাকবে মালিক উন্নতির শিখরে।
