শ্বেতমৃত্যু, কলমে - গোলাম রসুল
শ্বেতমৃত্যু
গোলাম রসুল
এটা একটা ধ্বংসের ভূদৃশ্য
যার সাথে আমার জন্মের অতুলনীয় যোগাযোগ
এবং নক্ষত্রের ধীরগতি আমাদের জীবন
ফুলে ভরা সমুদ্রে আমি ভাসছি
একটা বিশাল পাথর আমাকে ডাকছে আর আমি সংখ্যালঘু হয়ে পড়ছি
মুখগুলো অচেনা
তাদের কণ্ঠস্বরের মধ্যে নৌকা নেই আলো নেই বাতাস নেই
বুকে হাঁটতে হাঁটতে তার সন্তানকে স্তন্যপান করাচ্ছে সূর্যের নারীমূর্তি
গবাদিপশুদের ভক্ষণের সোনালি পাত্র
জবাইয়ের সৌন্দর্য
সময় বোবা ঘরে বন্দি
সামনে শ্বেতমৃত্যু
---------------------------------
