বাবার আশির্বাদ, কলমে -মো রেজাউল করিম
বাবার আশির্বাদ
কলমে -মো রেজাউল করিম
দিনমজুরি খেটে আমি
মানুষ করলাম ছেলে,
একটুও ভাবেনি মরনকালে
চলে যাবে ফেলে।
ছেলে আমার মস্ত অফিসার
দেশ জুড়ে নাম,
জুটেনা ভাত বাপের পেটে
করছে কেবল বদনাম।
ছেলে- বউ বলে কঠিন কথা
অশ্রুতে বুক বাঁধি,
ঘুটঘুটে অন্ধকারে একলা বসে
বুক চাপড়ে কাঁদি।
আশা ছিল বড় অন্তরে
অন্ন দেবে মুখে,
হেসে খেলে দিন কাটাবো
থাকবো বড্ড সুখে।
সুখে আছিস বউকে নিয়ে
বাবাকে রাস্তায় ফেলে,
তবুও করি আশির্বাদ
পার করো দিন হেসেখেলে।
