বিদ্রোহী কবি, কলমে - মহঃ আব্দুর রউফ
বিদ্রোহী কবি
মহঃ আব্দুর রউফ
নজরুল মানে বিদ্রোহী কবি
চির উন্নত শির,
নানা ধর্মের সাম্যের ছবি
চির বিদ্রোহী বীর।
কবি নজরুল প্রতিবাদী মুখ
মুখে বিপ্লবী ভাষা,
অন্যায় রুখে পেতে দেয় বুক
জাগায় জাতির আশা।
নজরুল মানে সম্প্রীতি গান
প্রেমের অপর নাম,
ভালোবাসা পায় যথা সম্মান
হয় না কেহই বাম।
নজরুল মানে মানবতাবাদী
শাণিত লেখনি যার,
শোষণ-পীড়নে চির প্রতিবাদী
ব্রিটিশ রাজের হার।
নজরুল মানে জাতিভেদ ভাঙা
বাঙালি দামাল ছেলে,
সৃষ্টি সুখের উল্লাসে রাঙা
প্রতিবাদকারী জেলে।
