দেয়া -- নেয়া, কলমে - মতিয়ার রহমান
দেয়া -- নেয়া
মতিয়ার রহমান
আমার রবীন্দ্রনাথ তোমায় দিলাম
তোমার কথারূপ আমায় দাও
বাইরে দেখো শ্রাবণ মেঘে
শুধু তার ছায়াটাই দেখতে পাও।
আমার শান্তিনিকেতন তোমায় দিলাম
তোমার পলাশি আমায় দাও
ওই অদূরে সিরাজ সমাধি
পলক মেলে শুধুই চাও।
আমার শিমুল তোমায় দিলাম
তোমার পলাশ আমায় দাও
আঁজলা ভরে আমার পানি
হাত পেতে যদি নাও।
আমার রবীন্দ্রনাথ তোমার রবীন্দ্রনাথ
এসো দুজন দুজনার সান্নিধ্য চাই
আমার নজরুল তোমার নজরুল
ভালোবাসা আছে আছে বাঁচার ঠাঁই।
