ঘুম চোর, কলমে - আলী সোহারব
আমার এই ঘুম খানি
কে করল চুরি,
নিঃশব্দে পালিয়ে গেল
কেমনে তারে ধরি ?
গভীর ঘুমে ছিলাম আচ্ছন্ন
হঠাৎ কিসের শব্দ,
ঘুম চোরের পিছে দৌড়ে
করতে পারলাম না জব্দ।
এমন আশার ঘুম খানি
হয়ে গেল চুরি।
ঘুম খানি পেলাম না আর
এখন কী যে করি?
পরে দেখি ঘুম চোর
আমার আঙিনার পাশে,
দূরে দাঁড়িয়ে সে যেন
খিলখিলিয়ে হাসে।
আমি বলি ওরে বেটা
ঘুম করেছিস চুরি।
ফিসফিসিয়ে সে বলে
তোমার পিছে ঘুরি।
তোমায় আমি ভালোবাসি
তাইতো রাতে আসি,
ঘুম চুরির দায়ে আমায়
দাও না তবে ফাঁসি।
