কবিতা - মানব জাতি, কলমে - আজমিরা খাতুন

 











মানব জাতি

আজমিরা খাতুন


খোলো খোলো হৃদয়েরি- দুয়ার খোলো খোলোরে, 

জাতি-ধর্ম নির্বিশেষে - হৃদয় দিয়ে দেখোরে।

মানব জাতি একটাই জাতি- ধর্ম হলো সততা, 

অত্যাচারি অধর্ম হয় - এটাই কেন অজ্ঞতা?

শুধু কেন জয় শ্রীরাম- জয় মোহাম্মাদ(সা:) কেন?

শুধু কেন জয় যীশু- জয় বুদ্ধদেব কেন?


সমস্ত সাধক ব্যাক্তি-একই পথে চলে,

হাজির হয়েছেন তাঁরা- ঈশ্বরের চরণতলে।

ধার্মিক হলেন সুফীসাধক- হোক তাঁদেরি জয়, 

অত্যাচারি অ-ধার্মিকের-হবেই পরাজয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url