কবর তোমার শেষ ঠিকানা, কলমে - মোঃ রেজাউল করিম
কবর তোমার শেষ ঠিকানা
কলমে মোঃ রেজাউল করিম
দামি বাড়ি ,দামি গাড়ি
হায়রে সুখের বিছানা,
সবই থাকবে পড়ে তোমার
কবর শেষ ঠিকানা।
সদা সর্বদা ব্যস্ত তুমি
নাই সময় সালাতে,
মরন যখন আসবে কাছে
পারবে না পালাতে।
এই দুনিয়ায় এসে তুমি
ছুটলে টাকার পিছনে,
রোজা নামাজ তোমার সঙ্গী
করলে না জীবনে।
যতই মাখো দামি সাবান
দামি কত কি!
সেই দেহটা পোকায় খাবে
বাকি রবে কি?
করো তওবা ভাই তুমি
সহজ করো হিসাবটা,
আদায় করো নামাজ রোজা
বেহস্ত পায় জীবনটা।
হিংসা বিবাদ করো দূর
মন করো পরিস্কার,
হিংসার আগুনে পুড়ে মরবে
পাবে না নিস্তার।
বেঁচে থাকতে রাখলে না
ঐ দুনিয়ার খবর,
চক্ষু বুজলে হবে তোমার
শেষ ঠিকানা কবর।
