গোধূলি বেলার ছবি, কলমে - মোঃ ইজাজ আহামেদ
গোধূলি বেলার ছবি
মোঃ ইজাজ আহামেদ
আনন্দময় গোধূলি বেলায়
আকাশ মুখ দেখছে জলের আয়নায়
মেঘবালক-বালিকারা চড়ে আসছে গোধূলির ভেলায়
মুগ্ধময় নয়নে চেয়ে আছি গোধূলির মেলায়
প্রাণবন্ত ছেলেরা মাঠে ব্যস্ত খেলায়
রাখালেরা গরু-মোষ নিয়ে ধুলো উড়ায়
সূর্য হাঁটে পশ্চিম দিগন্তরেখায়
পাখিরা ফেরে নিজের বাসায়
গোধূলি বিদায় জানায়
পাখিদের ক্লান্ত ডানায়
নদী-চাষীরা রুপালি শস্য ভরা খেয়ায়
মোটা হয়ে ফিরে ডাঙায় আলো-আঁধারি সন্ধ্যায়
