স্মৃতির জানালা, কলমে - আলী সোহারব

 

আলী সোহারব










স্মৃতির জানালা
আলী সোহারব

স্মৃতি জানালা থেকে
তোমাকে কতবার দেখেছি
তার কোন হিসাব নাই,
যতদূর নজর যায় তাকিয়েছি
তোমার চলার পথ পানে।
একবারও তুমি পিছন ফিরে
আমাকে তাকায়ে দেখুনি।
কী অপরাধ ছিল আমার
তোমাকে হৃদয় থেকে ভালোবেসে?
এ কথা তুমি অস্বীকার করতে পারবে
তোমাকে ভালোবাসিনি।
তুমি যখন যে অবস্থায় ফোন করেছ
আমি তখনই তোমার ডাকে সাড়া দিয়েছি অন্ধের মত।
চলে যাচ্ছ যাও তুমি
আমি তোমাকে বাধা দিবো না
তবে তোমায় দোহাই লাগি
আমার স্মৃতির জানালা থেকে দূরে সরে যেও না।
তোমায় নিয়ে কত গাঁথা আছে স্মৃতি!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url