জ্যৈষ্ঠ, কলমে - আলী সোহারব
জ্যৈষ্ঠ
আলী সোহারব
জৈষ্ঠের তাপদাহ যেন
যায় না তো সওয়া,
গা দিয়ে সর্বদা ঝরে ঘাম
যায় না শান্তি পাওয়া।
আম কাঠালের বোনের মাঝে
বহে দখিনা হওয়া,
ঝিরিঝিরি বুনো হওয়া
হৃদয় ছুঁয়ে পাওয়া ।
ছায়া আর মেঘের আশায়
চাতকির ন্যায় চেযে,
দীর্ঘ অপেক্ষার মাঝে আমি
যাই যেন পেয়ে।
জৈষ্ঠ মাসে ষষ্ঠীর দাওয়াত
যদি কপালে জোটে,
জামাই বেটার খরচের পালা
টাকা নাই মোটে ।
টাকা যদি না থাকে তার
তবু চেষ্টা করে,
শ্বশুর বাড়ি যায় সে যে
একটি বারের তরে।
বারো মাসে একটি বার
জামাই ষষ্ঠী আসে,
এই অনুষ্ঠানটি পালন করে
আম কাঠালের দেশে।
