এখানেএখানে রাত্রি নামে দিন হয় , কলমে - গোলাম রসুল

গোলাম রসুল

এখানেএখানে রাত্রি নামে দিন হয়

গোলাম রসুল

প্রতি রাতে কাকের ঠোঁটে বসে কাগজওয়ালারা যা লেখে তার মধ্যে কোনোদিন কোথাও আমাদের নাম পাওয়া যায় না

এমন কি  ইতিহাসের সাদা অংশেও আকাশের জাতিগুলোর কোনো উল্লেখ নেই 

তাই আমি লিখছি 

আমি উঠে এসেছি কবর ঘিরে থাকা পরিবার থেকে 

এবং আমি শ্বাস নিচ্ছি সূর্যের সাথে চাঁদের সাথে 

প্রতিটি গ্ৰহের মধ্যে বিলীয়মান আমার অস্তিত্ব 

আমার শোবার ঘর একটি খনির মধ্যে 

আমার কাঁধে রয়েছে একটি রূপোর ট্র্যাঙ্ক এবং বাহু দিয়ে বয়ে যাচ্ছে খনির তেল

আমি মাটি ফুঁড়ে পৃথিবীর বিপরীত প্রান্তে বেরিয়ে 

কণার সাথে মিশে গিয়ে মানুষের সাথে কথা বলি 

মানুষের জোয়ারের মধ্যে আমি একটি অচেনা দ্বীপ 

এখানে রাত্রি নামে দিন হয়

আমার ঔদ্ধত্য নৈঃশব্দ্যকে ধাক্কা মারে

আমার দাঁড় বন্দি করে সীলমাছসহ মহাসমুদ্রকে 

আমি আমার নামকে প্রত্যাখ্যান করেছি 

আমি জানি 

এটা জলের মতো সত্য এ যাবৎকাল যত ভূমি জড়ো হয়েছে তার সবটাই মানুষ 

আমি বিশ্বাস করি না আমি এবং তুমিতে 

কারণ সবটাই মানুষের সোনা 

আমি বহমান 

আমার নৌকায় রয়েছে পূর্বপুরুষদের উপহার 

ওগুলো আমি পৌঁছে দেবো মানুষের বন্দরে 

     -------------------------------------------- রাত্রি নামে দিন হয়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url