ইমতিয়াজ কবির - এর একগুচ্ছ কবিতা

 


ইমতিয়াজ কবির - এর ফটো











ইমতিয়াজ কবির, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত মুর্শিদাবাদ জেলার গাঙ্গাড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৭৭ সালে। পিতা-আবুল কালাম, মাতা-সামসেয়ারা খানম।

স্কুল জীবন থেকেই তাঁর লিখা শুরু।১৯৯২ সালে নবম শ্রেনীতে পাঠরত সময় এক প্রবন্ধ প্রতিযোগিতায় নিজ ব্লকে প্রথম হন । এই সাফল্য লেখকের সাহিত্যিক সত্তাকে দারুন ভাবে প্রভাবিত করে।

লিখা পড়ার সঙ্গে চলতে থাকে লেখা লিখি ও সাহিত্য চর্চা । ২০০৮ সালে তাঁর লিখা ও অভিনিত শ্রুতি -নাটক রেডিও এফ. এম ও অল ইন্ডিয়া রেডিও তে সম্পচারিত হয়েছে । দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর বিভিন্ন লিখা প্রকাশিত হয়েছে।তাঁর একাধিক  যৌথ  ও একক কাব্যগ্রন্থ রয়েছে । তাছাড়া ২০১১ সালে ইংরেজি ভাষায় গবেষণা মূলক গ্রন্থ "The strategy for Increased Production of mulberry silk with Special Refference to west bengal. "  কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে রেডিও মুর্শিদাবাদ তাঁর  সাক্ষাতকার সম্প্রচার করে।

একাধিক সংবর্ধনা ও ৬০ টিরও  অধিক সাহিত্য পত্রিকার পুরস্কার ছাড়াও  তিঁনি সম্মানিত হয়েছেন - রবি -নজরুল স্মৃতি সন্মান ,
  জঙ্গীপুর শিল্প -সাহিত্য সন্মান,
কাজী নজরুল ইসলাম স্মৃতি সন্মান ,
কবি শঙ্খ ঘোষ স্মৃতি সন্মান ,
সৈয়দ মোস্তফা সিরাজ সন্মাননা ,
দু 'হাজার বছরের সর্ববৃহৎকাব্য গ্রন্থ স্মারক সন্মান , " ভাইরাস " টেলি ফ্লিমে অভিনয়ের জন্য স্মারক সন্মান ,
সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা -২০২৬ স্মারক সন্মান (পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ :পশ্চিমবঙ্গ সরকার ) প্রভৃতি সম্মানে।

২৫ শে বৈশাখ ১৪৩৩ "আন্তর্জাতিক বাংলা কথা সাহিত্য পত্রিকা " ও "আশা ফাউন্ডেশন "- এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বাংলা সাহিত্য সম্মেলনে কবির সৃষ্টি ও সাংগঠনিক কর্মকান্ডর জন্য তাঁকে " বিশেষ সংবর্ধনায় "সম্মানিত করা হয়।

বর্তমানে শিক্ষকতার পাশাপাশি ,বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যের টানে লেখা লিখি ও জঙ্গীপুর শিল্প সাহিত্য সমন্বয় ট্রাস্ট এবং "উত্তরের সিঁড়ি সাহিত্য পত্রিকা " র এক গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।



*মানবতা ও সম্প্রীতি*
       
দিকে দিকে আজ কেবল- ই
বিদ্বেষ বিভাজনের অলঙ্ঘনীয় প্রাচীর
রাজনীতিও পুরোদস্তুর বর্তমানে--
তুরুপের তাস সাম্প্রদায়িকতার ।
বেকারত্ব, দারিদ্রতা, ভাটায় কর্মসংস্থান
রুটি- রুজির চাহিদা পূরণ!
দাবী- দাওয়া অধিকার বেঁচে থাকার
নিরাপত্তা পারস্পরিক সহাবস্থান
স্থিতিশীলতার বিলুপ্ত প্রায়ে রাজনীতি;
আহর্নিশ মানুষে মানুষে সৃষ্টি
ভেদাভেদ অবিশ্বাস অস্থিরতার বাতাবরণ।
ক্ষমতালাভের রাজনীতি পাখির চোখ
আজন্ম লালিত সৌহার্দ্য সম্প্রীতি,
সৌজন্য সংহতি প্রশান্তির ইমারত;
ভেঙে ধূলায় খান খান।
অবাঞ্ছিত ধর্মীয় বিকৃতিকর প্রসঙ্গ
অবরুদ্ধ স্তব্ধ সাংবিধানিক অধিকার
ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি আচার।
কূটকচালি বিষবাস্পে জর্জরিত আক্রান্ত,
সচেতনতা দায়বদ্ধতা মনুষ্যত্ব মূল্যবোধ
সৃষ্টি হোক মানবতা সহিষ্ণুতা সাম্য
বিনাশ ঘটুক সাম্প্রদায়িকতার বিস্তার।



*ভাবনা*

ভাবনারা ডানা মেলে না-আর
চারিদিক মরুভূমি, রুদ্ধদ্বার !
বসতভূমির প্রতিনিয়ত অবনমন
সঙ্কুচিত  হৃদয়ও ভয় পায়
ভয়ে ভয়ে তাই, কবি কবিতা।
কালবুর্গী- গৌরীলঙ্কেশ আর কত প্রাণ
দিতে হবে বলিদান?
টেথিস -গন্ডোয়ানা গ্রস্থ উপত্যাকায়
বিশ্বমানবতা প্রশ্ন-মুখে অসহায় !
কে ধরবে হাল? কে বাঁধবে পাল?
দুর্বিপাকে দুবুর্দ্ধির দূর্বৃত্তরা ...!
ইশ্বর-ই সহায় !
অসভ্যতার আব-ছায়ায় ধরণী আবিল
আবাগারা ক্রন্দনরত আজও ক্ষমতায় না --  কাবিল।
বিনিদ্র রজনী যাপনে কাল-শশী ভাবনা কাল-শিটা
নিতি নীতিনিশাচরের ধমকে মন-গিরিনিতম্ব নিতল।

গভীর অসুখে আইন রক্ষকরা লেঠেলি দৌরাত্ম..!
কর্তব্যের গন্ডি,অকৰ্তব্যের পরিধির ধারনা ক্ষীণ
পরাধীনতার গ্লানী-রং মাখি স্বনিয়ন্ত্রণ যুপকাঠে বিলীন।


*বার্তার ভবিষ্যৎ*

      
নিয়োজিত প্রাণ অষ্ঠপ্রহর
পদতলে প্রতিকূলতা আপোসহীন মর্যাদাবোধ
স্বতন্ত্রতা উৎকর্ষের সাধনায়;
আত্মোন্নতির চেষ্টা স্বনির্ধারিত নীতিনিষ্ঠায়!
অতীত অতীতে মিশে, নদী সাগরে
অস্তিত্বের কঙ্কাল- কাঠামো হয় না বিলীন
রোদ - মেঘ - বৃষ্টি নিরন্তর প্রক্রিয়ায় ।
তৈরি হয় ভবিষ্যৎ জীবনী শক্তি
আত্মগৌরব শেষ বিচারে গৌণ
শপথ কর্তব্য যথাযথ পালনের
সমৃদ্ধ অতীতের পদপিঠে দাড়িয়ে
সমৃদ্ধতর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।
ঝিমিয়ে পড়া অর্থনীতি, সংকীর্ণ রাজনীতি;
প্রতিবাদে বাধা মধ্যমেধার বশীভূত সমাজ!
তবু বেঁচে অতীতের ঝুলিতে ভবিষ্যতের পাথেয়
সাধনায় সহায় অনুরাগী পাঠক সমাজ
ঘাটতি পূরণ সহৃদয় ও আপসহীন অভিভাবকত্ব।
প্রতিদিন নতুন জন্ম নবজাতকের
তবু রূপান্তরের সঙ্গে মিলিয়ে তাল
নিরন্তর নিজেকে পরিমার্জিত করণ।
উৎকর্ষের কদর, দাবিহীন অসুস্থসমাজ
প্রতিবন্ধকতা কেবল নিজের সাথে - ই ।



*মেয়ে স্বাধীনতা*

স্বাধীনতা উৎসব ঘনঘটা
আঁধার জনজীবন, মেয়ে স্বাধীনতা !
মুখ ফ্যাকাসে আলোকরশ্মি বিচ্ছুরণ
আলো-আঁধারি ভিড় -নির্জনতা।
মেয়ে আজো পরাধীনতার গ্লানি মাখে,
লাঞ্ছিত, অবহেলিত পদতল
পুরুষ স্বাধীনতা জন্মগত কবচকুন্ডুল।
মুক্ত আকাশের পাখি সিমানাবিহীন  ;
স্বাধীনতা নিশ্বাস স্বাভাবিক
নারি স্বাধীনতা অনুমোদনসাপেক্ষ পিতৃতান্ত্রিক। লোলুপ হায়না ওৎ পেতে হরিরে আব্বু
পথঘাট শ্বাপদসঙ্কুল, আতঙ্কে মান-প্রাণ
সমাজ নির্দিষ্ট ভালো মেয়ে 'র আদিকল্প-
ছায়ার মতো অনুসরণ।
নারীর অর্ধেক আকাশ, কল্পনায়
ভয়-শাসন তাড়নায়,
চৈতন্যকে কুরে কুরে খায়
নেশালু পুরুষ কলম  রঙিন জীবনযাপন
নারি কলমে আজও সেন্সরশিপের কালি।
যৌনজীবনে জীবনসঙ্গিনী অসুখী?
বিপত্তি শয্যাতেও ঘেরে পরাধীনতার হিমশীতল গন্ডি।



*নির্লজ্জ অধিকারবোধ*
        
ভিক্ষায় লালিত কর্মবিমুখ পরান্নজীবি
অনুপার্জিত প্রাপ্তিতে অলজ্জ মরিয়া সামাজিকতা,
উদ্বিগ্ন হতাশায় শিক্ষানুরাগী, দায়িত্বশীল অভিভাবক
বিনা শ্রমে সব পাওয়ার
নির্লজ্জ অধিকারবোধ
আক্রান্ত সমাজ মনুষ্যসৃষ্ট সামাজিক ব্যাধি।
আযাচিত প্রাপ্তির জোয়ারে ধুয়ে মুছ সাফ
দান নেওয়ার অন্তনিহিত লজ্জা উপলব্ধি,
নৈতিকতা ও আন্তসম্মানবোধ।
প্রশ্ন-ই রাষ্ট্রের জনকল্যান খয়রাতি প্যাকেজ
মুলতুবিতে দীর্ঘমেয়াদি উন্নয়ন  ভাবনা
চটজলদি লাভে জনমহিনী সামাজিক প্রকল্প।
প্রয়োজন অপ্রয়জনে দানসত্র উমুক্ত
অবহেলায় উন্নত শিক্ষা পরিকাঠামো।
ভুলে ' ফাউ ' সংগ্রহের লজ্জা অধিকার
ভাবনায় সরকারের দায়- দায়িত্ব !
অবক্ষয়ের দায়ে শঙ্কিত সুস্থ মস্তিষ্ক
জাতি আত্মসম্মানবোধ বর্জিত, শ্রমবিমুখ ভিখোপজীবিতে পরিণত।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url