রক্ত, লেখক - সালেক উদ্দিন

 

সালেক উদ্দিন - এর ফটো










অনুগল্প: রক্ত
সালেক উদ্দিন

(সম্পূর্ণ সংলাপনির্ভর এই অনুগল্পে ঘটনা, চিত্রকল্প ও জীবনদর্শন উন্মোচিত হয়েছে শুধু কথোপকথনের মাধ্যমে।)


—আজ তোর জীবনের শেষ দিন। এই শহরে একটি বিধর্মীও থাকতে দেব না।
—কিন্তু আমরা তো বন্ধু।
—তবু তুই শালা মুসলমান।
—আর তুই হিন্দু।
—আমার হাতের ছুরিটা দেখেছিস? কত ধারালো!
—আমারটাও কম নয়।
—এবার তুই তোর আল্লাহর নাম নিতে পারিস।
—আর তুই তোর ভগবানের।
—আল্লাহু আকবার!
—হর হর মহাদেব!
—আহ—
—উহ—
_--
_--
—কৃষ্ণ, বেঁচে আছিস?
—হ্যাঁ। তুইও?
—দেখেছিস, কৃষ্ণ? তোর আর আমার রক্ত একসঙ্গে মিশে গেছে-এখন বল তো, তোর রক্ত কোনটা? কোনটা আমার রক্ত?

লেখক পরিচিতি : সালেক উদ্দিন (জন্ম: ১৯৬০) একজন কথাসাহিত্যিক, নাট্যকার, কবি, কলামিস্ট ও জনবুদ্ধিজীবী। তিনি বাংলাদেশের জাতীয় ভাষা ও সাহিত্য প্রতিষ্ঠান বাংলা একাডেমির একজন জীবন সদস্য। তাঁর রচনা ব্যক্তি-জীবন ও সামষ্টিক বাস্তবতার অন্তর্লীন টানাপোড়েনকে অনুসন্ধান করে। কথাসাহিত্য, কবিতা, নাটক ও প্রবন্ধে তিনি স্মৃতি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রশ্নগুলোকে গভীরভাবে অন্বেষণ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url