কবিতা - কামনা না করুণা, কোন পথে মানবতা, রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

 


কামনা না করুণা, কোন পথে মানবতা

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক, গীতিকার ও প্রাবন্ধিক


কামনার ছায়ায় ঢাকে মন, হারায় সত্যের দিশা,

আকাঙ্ক্ষার কুয়াশায় ঘেরা, মেঘে ঢাকা তিশা।

পুরুষ পাতে বাহানার ফাঁদ, ক্ষণিক সুখের আশায়,

নারী খোঁজে গভীর কারণ, হৃদয়ের নীরব ভাষায়।


উপহারের ফাঁকে লুকায়, ছলনার গোপন জাল,

ক্ষণিকের মোহ প্রেম ভেবে, বিভ্রমে হারায় কাল।

“চকচকে করলে সোনা নয়”, জ্ঞানের প্রাচীন বাণী,

মোহের বাজারে বেচা মন, হারায় সদ-গুণখানি।


দেহের টানে ছুটে পুরুষ, ভুলে যায় আত্মার ডাক,

রাজ্য জিতে হারায় নিজে, লোভের আগুনে খাক।

ক্ষমতার খেলা অর্থের জোর, রাজনীতির সুর সাধে,

মানবিক বোধ কারায় বন্দি, বিবেক নির্বাক কাঁদে।


নারী ভালোবাসার সাগর, গভীর অনন্ত ঢেউ, 

পৌরুষের তান কামনার ঝড়, নারী অন্তরের বেউ।

মোমের আলোয় মনন জ্বলে, সেবার ক্যানভাস রাঙ্গে,

সত্যের সূর্যে হৃদয় হাসে, মিথ্যার আঁধার ভাঙ্গে।


জীবন নয়কো ভোগের মেলা, এটি চেতনার সুর,

প্রেমের বীণায় সম্মানের গান, জ্বালে মানবিক নূর।


কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি তিতুমীর

কলেজ, ঢাকা, বাংলাদেশ।

Previous Post
No Comment
Add Comment
comment url