কবিতা - আলোর পাখি, কবি - মহঃ আব্দুর রউফ

 


আলোর পাখি

মহঃ আব্দুর রউফ


জোনাকি নাম এই ধরাধাম 

মিটিমিটি আলো, 

রাতের বেলা    করি খেলা 

ঘোচায় আঁধার কালো।


বন বাদাড়ে   ঝোঁপে-ঝাড়ে 

দলে দলে উড়ে, 

আলো জ্বেলে ঝাঁকে ঝাঁকে 

বেড়ায় ঘুরে ঘুরে।


নিজে পুড়ে     প্রেমের সুরে 

জ্বালি প্রেমের বাতি,

মোমবাতিরা    যেমন পুড়ে 

আঁধারে দেয় ভাতি।


নেই কো দীপ্তি সূর্যের মতো 

নই তো শশী তারা,

যথাসাধ্য     আলোক দানি 

কোনো মূল্য ছাড়া।


ধনী গরিব      ভাগ করি না 

সারারাত যাই জ্বলে,

আঁধার রাতে আলো ছড়াই 

আলোর পাখি বলে।

       -------


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url