হার-জিত, কলমে - মহঃ আব্দুর রউফ
হার-জিত
মহঃ আব্দুর রউফ
হার-জিত থাকে খেলার মাঝে
সেটাই খেলার রীতি,
যেই বা জিতুক যেই বা হারুক
হারায় নাকো প্রীতি।
নিয়ম কানুন মানবে সবাই
হার-জিত খেলা শেষে,
খেলার মজা হারুক যে কেউ
রয় খেলোয়াড় বেশে।
যে বা যারা জেতে খেলায়
করে তুমুল লড়াই,
ভালো খেলেই শিরোপা পায়
হয় কি শক্তির বড়াই?
বুদ্ধি কিংবা কৌশল লাগে
জিততে হলে খেলা,
প্রতিপক্ষ হোক না দুর্বল
কেউ করে না হেলা।
জীবনযুদ্ধেও হারবে না কেউ
চলবে নিয়ম মেনে,
পরাজয়ের গ্লানি একদিন
জয়টা দেবে এনে।
-------
