অসহায় নারী, কলমে -মো রেজাউল করিম
অসহায় নারী
কলমে -মো রেজাউল করিম
মেয়ের বয়স আঠারো হলে
পাঠায় স্বামীর ঘরে,
সংসারের ঘানি টানে
সংসার গড়ার তরে।
কেউ রাখে না কেউ ভাবে না
তাদের কোনো খোঁজ,
নীরব হয়ে নারীরা আজ
অসহায় হয়ে কাঁদে রোজ।
সংসারের সুখের কথা
ভাবতে থাকে সর্বক্ষণ,
এমনি করে পার হয় দিন
নারীদের সারা জীবন।
ভালো সংসার হলে পরে
হাসিতে থাকে মুখ,
দুঃখের সংসার হলে পরে
পায় না জীবনে সুখ।
পণ দিতে থাকলে বাকি
কষ্টে যায় জীবন,
পনপ্রথা চলতে থাকায়
কত নারীর হচ্ছে মরন।
পণ দেওয়া পণ নেওয়া
একই সমান অপরাধ,
কবে হবে নংরা পণপ্রথা
সমাজে থেকে কুপোকাত।
