কবিতা - অস্তিত্বের ডায়েরি, কবি - ফারহানা আহাসান
অস্তিত্বের ডায়েরি
ফারহানা আহাসান
মায়ার এই বাঁধন ছিঁড়ে একদিন চলে যেতে হবে,
স্মৃতির এই শহর থেকে নামটা ধীরে ধীরে মুছে যাবে।
যাদের জন্য দিনরাত এতো ভাবনা, এতো আয়োজন,
সময়ের স্রোতে বদলে যাবে তাদেরও প্রয়োজন।
তাহলে কেন এই মিথ্যে লোকলজ্জার ভয়?
মানুষের কথায় কেন নিজের আনন্দ অবক্ষয়?
আপনার সত্তা, আপনার স্বপ্ন— একান্তই আপনার,
অন্যের মাপকাঠিতে বিচার করা নিরর্থক হাহাকার।
