মানুষ চিনা দায়, কলমে - মো রেজাউল করিম
মানুষ চিনা দায়
মো রেজাউল করিম
চিনতে হলে মানুষ
তার সঙ্গে চলো,
মানুষ রূপে দেখতে হলে
রোজই কথা বলো।
উঠা বসা করলে পরে
চিনা যাবে তাকে,
আসল মানুষ হলে পরে
বাঁচাবে বিপদ থেকে।
বুঝতে পারো ভুল মানুষ
দিয়োনা তার সঙ্গ,
যেথায় সেথায় কলুষিত হবে
তোমার সারা অঙ্গ।
যখন তুমি জানতে পারবে
তোমার ছিল ভুল,
দুঃখ করার পাবে না
জীবনে কোনো কূল।
বুঝতে যদি না পারো
ভুল মানুষের ব্যবহার,
কালবৈশাখীর ঝড়ে
জীবন হবে সমাহার।
কত মানুষ আসবে যাবে
এটাই প্রকৃতির রীতি,
ভুল মানুষের সাথে
রেখো না প্রীতি।
