কবিতা - ফুল ফুটলে কি বসন্ত আসে? কবি - মেহেরুন্নেসা মীম

 











ফুল ফুটলে কি বসন্ত আসে 

মেহেরুন্নেসা মীম 


সেদিন নিস্তব্ধ ওই পথের গলিতে 

ফুটেছিল ফুল রঙ বেরঙের, 

হাজারো ওলির মেলা বসেছিল 

দখিনা শীতল বাতাস 

শরীর ছুঁয়ে ফিসফিসিয়ে 

জানান দিল বসন্ত এসেছে। 

ফুল পাখি আর লতাপাতা 

বৃক্ষরাজি আর মানুষেরা, 

থৈ থৈ ছন্দে মিষ্টি গন্ধে 

মন রাঙিয়েছে। 

তবুও কেন জানি না, 

আমার এ পৃথিবী 

 বিষাদ অন্ধকারাচ্ছন্ন 

নেই কোন আলো নেই কোন গান 

চারিদিকে আছে যাহা সবই তো ম্লান।

তবে কি আমার বসন্ত 

আটকে গেছে ওই কোকিলের ঠোঁটে?

নাকি প্রখর খরা চৈত্রের তটে? 

চারিদিকে যতই মধুর গন্ধ ভাসে, 

ফুল ফুটলেই কি বসন্ত আসে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url