একদিন, কলমে - সুমন পাল

 









একদিন
সুমন পাল


বিদীর্ণ করেছো ভূমি জেগেছে এই ধরার ধুলি।
প্রতিটি তোমার স্পর্শে কম্পিত কণ্ঠস্বর রুদ্ধ,
আবেগের অনুভূতিতে ভরা নালিসের কণ্ঠে যদি হেনেছো আঘাত বারে বারে।
ফিরেছি তোমার বক্ষ ভরা আলতো ছোঁয়ার পারে।
পারবে তুমি বোঝাতে আমায়,
আমি যে তোমার প্রতিদানের ভাষায়।
দেখবে তুমি পথটি জুড়ে দাঁড়িয়ে রব দিনের শেষে।
শেষ লাইনে শেষের ধারে দুই হাত বাড়িয়ে ।
থাকবে না সেদিন অভিমান আর থাকবে শুধু রেখে যাওয়া কান্না হাসির স্মৃতির ভার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url