ফুল ডুংড়ী ও অপুর পথ, কলমে - অরিন্দম চট্টোপাধ্যায়

 












ফুল ডুংড়ী ও অপুর পথ
অরিন্দম চট্টোপাধ্যায়

ফুল ডুংড়ী টিলা থেকে নেমেে আসে
এক চিলতে জোৎস্না, চারিদিকে শালবীথি
জানালা দিয়ে ছুটে যায় দৃষ্টি
অপুর পথকে সামনে রেখে
ক্রমশঃ জলকাহিনী শুনিয়ে যাচ্ছে সুবর্ণরেখা
ভেসে যাচ্ছে হৃদয়
মাথার ভেতর সেতারের মূর্চ্ছনা
চিলের ডানার ভেতর রাত্রি নেমে শেষ হয়ে যায়
ভোর হয় ঘাসেরওপর ছোটছোট শিশির বিন্দু জমে
মন উড়ে যায় দৃষ্টি ভেঙে যায়
নদীর মতন,  জোয়ার আসে যায়,ভাটা আসে যায়
টুকরো টুকরো ঢেউ ইছামতী দিয়ে চলে যায়
দু'পাশে বন, বনানী,  রঙীন পাখির পালকের
মতন মসৃণ নদীচর, ছড়িয়ে থাকা কাশফুল
ঘুরে বেড়ায় জীবন
নীলগিরি পাহাড় থেকে সমতল
প্রেম হাত ধরে,  কথা বলে যায়
তবু ও দৃষ্টিতে দৃষ্টিতে মিশে হয়ে যায় অরণ্য
এক অসীম শূন্যতা ঘিরে আছে চাঁদের পাহাড়
নেই জলকণা, চারিদিকে তৃষ্ণা,সামনে দাড়িয়ে মৃত্যু

ঝিঁঝি পোকার ডাক গভীর থেকে গভীরে
উষ্ণতা নেই কোথাও, স্বপ্ন এসে হাত ধরে
ঝম্ ঝম্ বৃষ্টির শব্দ,গড়িয়ে চলে যায় মেঘের ভেতর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url