না বোঝা কথাগুলো, কলমে - সুমন পাল

 









না বোঝা কথাগুলো
সুমন পাল

নদীর প্রান্তে বসে অজানা এক দৃশ্য।
চাহুনি ভরা অমলিন আকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি যেন কিছু বলতে চায়,
তবু ভাবিনি এতটা গভীর ভালোবাসার জোসনা ভরা রূপে ভাসবো আমি।
এহেসাসে অনুভূত রঙিন জীবন কাহিনী কখনো বা যদি মলিন হয়ে যায়?
জীবনের গতিধারায় যদি আঁকাবাঁকা পথে ভুল করে যাই,
তবে থেমে যাবে না তো অনুভূতির মেলবন্ধনে গড়ে ওঠা দিনের ডায়েরির পাতাগুলো?
বারবার গুলিয়ে যাবে না তো বিচারের মাপকাঠি কতটা কঠিন?
তবু আশাবাদী একদিন সময় আসবে সেদিন ওই নীল আকাশের মাঝে
মিটমিটি জ্বলতে থাকা দিনের আলোর মত ধ্রুবতারা হয়ে মনের গভীরে উঁকি দেবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url