কবিতা - তবুও তোমার সামনে এসে দাঁড়াই, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়

 











তবুও তোমার সামনে এসে দাঁড়াই

অরিন্দম চট্টোপাধ্যায় 


সীমানাহীন স্নেহ ও পরিধিহীন ভালবাসা।

 নিস্পন্দ মুহুর্ত গড়িয়ে পড়ে তোমার মুদ্রিত চোখ থেকে।

তোমার চেতনার বাইরে আমার উপস্থিতি ।

তোমার দৃশ্যলোকের ভেতরে আমি নেই।

তবু তোমার সামনে এসে দাঁড়াই।


 এখন নদী স্রোতের মতন  মুহূর্ত 

কতটা স্রোত ভাঙনের ভেতর গেলে বলো আর দেখা হবে না?

কতটা অরণ্যরাত গড়িয়ে গেলে বলো আর কথা হবে না।

তবুও তোমার সামনে এসে দাঁড়াই।


এখন উড়ে বেড়ায় শূন্য জীবনকথা।

কতো হাহাকার মেশানো বিনিদ্র রাতে  আগলে রেখেছিলে।

আজ বলো কী নিয়ে পরবর্তী জীবনকথা লিখব?

তুমি ক্রমশ বৃত্ত ভাঙছো।

এখনতো উপলব্ধিহীন স্পর্শ। 

তবুও তো তোমার সামনে এসে দাঁড়াই।


@ অরিন্দম চট্টোপাধ্যায়,  

বেহালা কলকাতা -৭০০০৬০

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url