অবিশ্বাসের কালো মুখ, কবি - ইমতিয়াজ কবির
অবিশ্বাসের কালো মুখ
ইমতিয়াজ কবির
বস্তাবন্দি বিশ্বাস সব বিক্রী হয়
অবিশ্বাসের হাটে!
অবিসংবাদি সংবিধান প্রশ্ন জাগায়-
শ্রদ্ধাশীল গণতন্ত্রে।
আবৈধ নির্মানের নীলনকশারা খেলা করে ধর্মনিরপেক্ষতার মুখোশে!
লাগামহীন ঘোড়ায় সাওয়ারী বেপরোয়া দায়বদ্ধতার খেলনায় ।
অতিসক্রিয়তায় নিষ্ক্রিয় প্রশাসন-
ব্যস্ত আইনি অপব্যবহারে।
অন্তোরাত্মা আর কর্ণকুহরে রক্ত ঝরাই
মেকী ধর্মস্লোগান।
টলমল ভরসায় দ্বিধাদন্দে নাগরিক
উন্নয়নের জলসায়।
নিরাপত্তা বিধানে হাঁটতে হবে অনেক --
বন্ধুর পথ ।
উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্র গঠনের উচ্চাকাঙ্খাই সার
বিষাক্ত ডি. এন. এ দ্বিচারিতায় ।
আর কত অবিশ্বাসের জাফরান মিসবে
পুষ্টির সাদা দুধে?
অবিশ্বাসের শুভ্র ধোঁয়ায় আচ্ছন্ন
ধূসর পৃথিবী।
