কবিতা - ভোরের তারা, কবি - সুমন পাল
ভোরের তারা
সুমন পাল
যেদিন আমি মিলিয়ে যাব ধ্রুবতারার দেশে,
আকাশ পানে চাইয়ে রবে প্রতীক্ষার অবসানে।
স্মৃতিগুলোই জমবে ধুলো তানকরাটার তারে।
অশ্রু ভেজা চাহনি জুড়ে হারিয়ে যাওয়া খুনসুটি আর অবজ্ঞা ভরে।
সেদিন আমি শুকতারা হয়ে জ্বলবো তোমার মাথার পরে।
শালিক হয়ে ভোর ভেলাতে ঘুম ভাঙাব স্মৃতির কণ্ঠে সুর তুলে।
দিনের শেষে পরবে মনে সেদিন আমি রইব না তোমার পরে।
