কবিতা - হলুদ শাড়ি, কবি - আলী সোহারব

 











হলুদ শাড়ি 

আলী সোহারব (বাংলাদেশ)


আমার দেবরের বিয়ে-শাদীতে

গায়ে হলুদের শাড়ি, 

পেয়ে মনটা ভরে গেল  

খুশি হলাম ভারী।


হলুদ শাড়ি পরে আমি 

দেবরের শশুর বাড়ি, 

গেলাম আমি হলুদ নিয়ে 

নেই তো কোন আড়ি। 


দুদিন পরে হবে বিয়ে 

তাই তো অনেক ধুম, 

সাজন গোজন করতে হবে 

নেই তো চোখে ঘুম। 


পাড়া-পড়শী আত্মীয়-স্বজন 

আরো বিয়ের কুটুম, 

আজ আমাদের বাড়িতে 

পড়ে গেছে ধুম। 


বরের সাথে বর যাত্রী 

যেতে হবে ভাই, 

আমার এখন অনেক দাম 

খুশি লাগছে তাই। 


আপনাদেরও দিলাম দাওয়াত 

আসবেন কিন্তু সবে, 

অভিমান করে থাকবেননা কেউ

জলদি আসতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url