ছড়া - শিশুর পণ, কলমে - আবু কওছার
শিশুর পণ
আবু কওছার (বাংলাদেশ)
সময়মতো স্কুলে যাই
রুটিন মাফিক পড়া,
হাসব, খেলব, আঁকব ছবি—
জীবন ছকে গড়া।
শুনব সবই হৃদয় দিয়ে
শিক্ষাগুরুর কথা,
চলা-ফেরা, কাজে-কামে
পাবে না কেউ ব্যথা।
শিক্ষা-দীক্ষায় বড় হব
এই করেছি পণ,
সুশীল সমাজ করতে কায়েম
সাজাবো ভুবন।।
