কবিতা - প্রিয়তম, কলমে - মেহেরুন্নেসা মিম

 











প্রিয়তম 

মেহেরুন্নেসা মিম (বাংলাদেশ)


প্রিয়তম, 

হৃদয়ের গহীনে আঁকা 

যে জলোচ্ছবি 

হয়ে আছো তুমি 

 মনের ক্যানভাসে 


প্রিয়তম, 

কাননের গন্ধ বিলাসের সৌরভে 

স্নিগ্ধতায় ভরে আছো তুমি আমার পাশে 


প্রিয়তম, 

দেখো ওই পাখি ফেরে নীড়ে ফেলে সব পিছু টান


প্রিয়তম, 

তোমারে দেখিব নয়ন ভরি 

মনে বড় জাগে সাদ 

মন করে আনচান 


প্রিয়তম, 

ভ্রমরের ছোঁয়া পেয়ে দলে দলে ফুলেরা সব হতে চাই বিলীন 


প্রিয়তম, 

তোমারে না পেয়ে কাছে 

কত নিশি জাগিয়া মোর বদনখানি দেখ মলিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url