মুক্তি, কলমে - খগেন্দ্রনাথ অধিকারী
মুক্তি
খগেন্দ্রনাথ অধিকারী
আলসার মানেই হলো
নালীর বিষাক্ত ঘা,
অকালে নেয় কেড়ে
মানুষের প্রাণ।
স্প্যানিশ আঘাত ঘণায়,
নেপোলিয়নের পতন,
মোগল সাম্রাজ্য মরে
ডেকান কর্কটে।
সোভিয়েত আক্রমণ -ক্ষত
নাৎসীরাজের মরণ ডাকে,
হিটলার -ইভা শব হয়
বার্লিনে ব্যাঙ্কারে।
একইভাবে তেহরান চোট
পচন ধরিয়ে দেহে,
পেন্টাগনের কবর দেবে,
বিশ্ব মুক্তি পাবে।
