নতুন বছরে নতুন বই খাতা, কলমে - মো রেজাউল করিম

 











নতুন বছরে নতুন বই খাতা
কলমে -মো রেজাউল করিম

পেয়ে নতুন বইখাতা
             লাগছে বড্ড  মজা,
মন দিয়ে পড়বো আমি
              চায় না কোনো সাজা।

বই খুলে দেখি আমি
            মন মাতানো লেখা,
নতুন বইয়ে প্রাণ জুড়াই
           নতুন শব্দ হবে শেখা।

নতুন বছরে নতুন বই
জানব কত অজানা,
মন দিয়ে পড়বো আমি
কেউ করবে না মানা।

নতুন বছরে নতুন বই পেয়ে
বড্ড আমি খুশি,
নতুন বই খাতা সঙ্গে নিয়ে
তা ধীনা ধীন নাচি।

নতুন বছরে নতুন ক্লাসে
যাব নতুন সাজে,
ফাঁকি দেবো না আমি
পড়বো সকাল সাঁঝে।

বই খাতা হবে মোর
জীবন মরনের সাথী,
দীর্ঘ পরিশ্রম করে
জ্বালাবো জ্ঞানের বাতি।









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url