কবিতাঃ ধৈর্য্যই সফলতা, কলমেঃ বিবি ফাতেমা

 











কবিতাঃ ধৈর্য্যই সফলতা

কলমেঃ বিবি ফাতেমা 

বাংলাদেশ 

-------------------------


সুখের সঙ্গী সবাই যে হয়,

দুঃখের সাথী কেহ নয়!

বাস্তবতার এই সময় যে,

সবার সাথে পরিচয় হয়।


তবুও যে মোরা মানুষ,

চেনা অচেনার ভীড় জমাই

মনুষত্ব্যের দৃঢ় শিকল দিয়ে,

মানবতার মন সাজাই।


যদি থাকে মনে জোড়,

কে বা পারে রুখতে? 

শত বাঁধা পেরিয়ে যে,

তারাই পারে সফল আনতে।


আজ হয় নি তো কি হয়েছে?

পূরণ তো হবে একদিন

তবে কেন এ হতাশা,

বাসা বাঁধবে মনে দিন দিন।


নিন্দুকের-ই নিন্দা থাকিবে চিরকাল

এ নিয়ে ভেবে মন কাটবে বা কতকাল?


আশার তলে সুখের স্বপ্ন

সবাই তো দেখে যাই,

কেউ বা চলে আগে পরে

তবুও যে স্বপ্ন পূরণ হয়।


যদি থাকে লক্ষ্য অটুট

পিছু না হয় পথ চলা,

উজান ভাটার ঢেউয়ের মাঝে

 ভাসবে একদিন সুখের ভেলা।


অপেক্ষার প্রহরে না হয়

কেটে যাবে প্রতি মুহুর্ত, 

সময় এলে অন্ধকার মূর্ছাবে 

আলোয় ছড়াবে সেদিন প্রদীপ্ত।


কষ্ট বিনা সাঁঝে নি ভুবন

গুনীজনের ই কথা,

ধৈর্য্যের মাঝে যে জয় হবে

আসবে সেদিন সফলতা।.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url