আজকের গাঁ, কলমে - মহঃ আব্দুর রউফ
আজকের গাঁ
মহঃ আব্দুর রউফ
গাঁয়ের মেঠো পথটি ধরে
চলতো গরুর গাড়ি,
পথের দু'ধার সারি সারি
ছিলো মাটির বাড়ি।
গাঁয়ের রাস্তা পাকা হলো
মাটির বাড়ি উধাও,
কোথায় গেল গরুর গাড়ি
গাঁয়ে গিয়ে শুধাও।
গাঁয়ের বাড়ি ঝাঁ চকচকে
মনে হবে শহর,
উন্নত যান চলছে রাস্তায়
বেড়েছে তার বহর।
কোনো কিছু কিনতে হলে
যেতে হয় না বাজার,
সবকিছু আজ গ্রামেই মেলে
দোকান হাজার হাজার।
গাঁয়ের দৃশ্য পাল্টে গেছে
রাস্তাঘাট সব ভালো,
সন্ধ্যা নামলেই মোড়ে মোড়ে
জ্বলে বিদ্যুৎ আলো।
--------
