সাধ জাগে এই মনে, কলমে - আজমিরা খাতুন

 









সাধ জাগে এই মনে

   ✍️আজমিরা খাতুন 


ঘুরতে আমার সাধ জাগে এই মনে

পাহাড় ঝর্না নদীর তীরে বনে। 

মৌমাছিরা গুনগুনিয়ে করবে কোলাহল 

দেখবো আমি বনবাগিচায় প্রজাপতির দল। 

ফুটবে বনে ফুলের কলি গাইবে পাখি গান 

হরিণের দল দেখবো যখন ভরবে আমার প্রাণ। 

পাহাড় থেকে ঝর্না যখন ঝরবে ঝরোঝর 

ঝর্না জলে ভিজবো আমি লাগবে মনোহর। 

ধীরে ধীরে নদীর তীরে শান্ত বাতাস মেখে 

হাসবো আমি ঢেউয়ের তালে চাঁদের আলো দেখে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url