রবীন্দ্র নজরুলের দেশে, কলমে - খগেন্দ্রনাথ অধিকারী
রবীন্দ্র নজরুলের দেশে
খগেন্দ্রনাথ অধিকারী
ইতিহাস খুলে পড়ো,
বিজ্ঞানও দেখে নাও,
দানবের দাপাদাপি
কি দমরুদ , হিটলার, তোজো
মুসোলিনি অথবা ফ্রাংকো,
অমর কেউই নয়,
সাময়িক পরমায়ু,
পদ্মপাতায় জল,
চন্দ্র সূর্য গ্রহণ,
রাহুগ্রাস ক্ষণিকের।
জাতপাত ধর্মান্ধতার
হিজাবে ঢেকেছে আকাশ,
আলোর আভাই নেই,
বিপন্ন মানবতা
গড়াগড়ি ধূলোতে।
নিজেতে আস্থা রাখো,
হোক না বজ্রপাত,
রবীন্দ্র নজরুলের দেশে
লাখো কলি শাখে শাখে
অচিরেই ফুটবে।
