ষাটোর্ধ্ব, কলমে - আলী সোহারব
ষাটোর্ধ্ব
আলী সোহারব
ষাট বছর পার হয়েছে
আমার বয়স খানি।
মরণ নামের মহাকাল
দিচ্ছে যে হাতছানি।
দৃষ্টি শক্তি কমে গেছে
সাদা হয়েছে চুল।
কোন কিছু করতে গেলে
শুধুই যে হয় ভুল।
দাঁত কিছু পড়ে গেছে
বয়স নিল লুটে।
চিবিয়ে খাবার খেতে যে ভয়
খায় যে চুষে, চেঁটে।
আর কত দিন বাঁচবো আমি
এই চিন্তা করি।
বিনা বৈঠায় বেয়ে চলি
আমার দেহ তরী।
