মুখর এমনি রাত, কলমে - ডা. মো. মাশুকুর রহমান

 

ডা. মো. মাশুকুর রহমান










মুখর এমনি রাত
ডা. মো. মাশুকুর রহমান

এমন বৃষ্টির কথা বলবে না কেউ
এমন বৃষ্টির রাতে থাকে জেগে থাকা
টুপটাপ ফোটা ফোটা ডুবে চাঁদ বাঁকা
বৃষ্টির সুরেলা শব্দে কবি হয় সে ও!

টিনের চালেতে বাজে একরাশ ধ্বনি
ঝালা তুলে বেহালায় মহা গুণীজন
উতরোল বিহবল করে কি ভীষণ
গুরু গুরু ডাকে দেয়া মন্দ্রিত অশনি!

তুমিহীন বিছানায় চোখে ঘুম নেই
রজনী শাওন ঘন ওঁম কোথা পাবো
শিরশির জাড়ে রাত কোথা হাতড়াবো
অমন বৃষ্টির রাতে হারিয়েছি খেই!

কাব্যকলা ঘুম কাড়ে ইনসমনিয়া
বিষটির শব্দ শুনে জেগে থাকে হিয়া!

সবুজ বাগ, সিলেট 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url