আমার পৃথিবী, কলমে - রাফিকুজ্জামান খান



রাফিকুজ্জামান খান










আমার পৃথিবী
কলমে - রাফিকুজ্জামান খান

​সময় তোমাকে দেবে না সময়,
হাতছানি অবিরাম অন্তরালে—
যেন বিরক্তির উষ্মা প্রকাশ।
​আমার সংকল্পগুলি আজ সঙ্ঘবদ্ধ ভাবনায় অবিচল;
অসম সাহসে ন্যস্ত ভঙ্গুর মানবিকতা,
চেতনার বিকাশে অঞ্জলি অবিশ্রান্ত।
​কেন আজ বৈষম্যের পাহাড় চূড়ায় আহত হয় পিচ্ছিল হাঁটা পথ?
কেন রক্তপিপাসু পিশাচেরা লাল আবিরে দণ্ডিত করেছে আমার মায়ের নরম বুক?
​কেন একলা বিবেক স্বপ্ন দেখে অন্ধকারে?
নব চেতনার বিকাশে আমন্ত্রিত পরশপাথর নত দৃষ্টিতে লুটিয়ে পড়ে।
​কেন ক্ষুধার্ত পাষাণ অন্ন ছড়ায় প্রকৃতির মসৃণ রাজপথে?
কেন একলা বিবেক পথ খোঁজে রানারের হারিকেন ছেড়ে কলঙ্কিত ফেরিওয়ালার ছদ্মবেশে?
​কেন আমার পৃথিবী আজ শানিত কলমে পরাজিত সৈনিক?
কেন আমার পৃথিবী দান-প্রতিদানে নিবেদিত প্রাণ?
কেন আজ আমার পৃথিবী অসহায় আত্মসমর্পণে পুরস্কারের দাবিদার?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url