অন্ধকারে বসে লেখা কবিতা, কলমে - সৌমিত বসু
অন্ধকারে বসে লেখা কবিতা
সৌমিত বসু
স্বপ্নের ভেতর দিয়ে কথা যায় কথা আসে।
অনেক দিনের পর কেউ এসে ডাক দিয়ে গেল।
চেনা গলা, হয়তো বাবার বয়সী।
বাবাও কি হতে পারে?
জানিনা, শুধু গাছ থেকে পাতা ঝরে যায়। দিনগুলো
ঝরে পড়ে নড়বড়ে জীবনের থেকে ।
আমি জানালার গরাদে গাল চেপে দেখি
স্বপ্নেরা আসে-- যায়
বাবার গলার মত গলা
ডাক দিয়ে যায়। বাবা কিন্তু কখনো আসে না।
©®সৌমিত বসু
