সুগার কমাতে খাদ্য, কলমে - বিশ্বনাথ সাহা
সুগার কমাতে খাদ্য
বিশ্বনাথ সাহা
কলার থোর, মোচা, কাঁচকলা খাবে
বরবটি বিন ,বেগুন,সিম যা পাবে।
খাদ্যগুণে সেরা তিলের বড়া
কলাই ডালও পুষ্টি গুণে ভরা।
কার্বোহাইড্রেট, স্টার্চ ফ্যাট দূরে রাখবে
ফাইবার সব্জি প্রটিন ভালোবাসবে।
কলানো মেথী, মুগ, ছোলা, খাবে
আখরোট আমন্ড নিত্য যা পাবে।
প্রক্রিয়াজাত খাবার না খাবে
রান্না খাবারেই সুস্বাস্থ্য পাবে।
জানবে রাতের ঘুমেই ক্লান্তি সারে
আবার দিনের ঘুমেই মেদটি বাড়ে।
রোজ নিয়ম করে রাতেই ঘুমাবে
নতুন প্রাতে শক্তি ফিরে পাবে।
অ-ক্ষুধায় খাবে না কোনো খাবার
নিয়মিত ব্যায়ামেই উপকার।
লেবু ,বাতাবী লেবু রোজ খাবে
তোমার রক্তের সুগার কমেই যাবে।
ভাজাভুজি এখন রোহিত থাকবে
টম্যাটো করলা শশা রোজই খাবে।
রোজ দুপুরে তুমি টক দই খাবে
রোগপ্রতিরোধ ক্ষমতা তাতে পাবে।
খাওয়ার পরে করবে হাঁটাহাঁটি
দেখবে তোমার শরীর হবে খাঁটি।
© বিশ্বনাথ সাহা
