আদরিনী মা, কলমে - রাফিকুজ্জামান খান
আদরিনী মা
রাফিকুজ্জামান খান
মা তোমার রাতের ওষুধ খেয়েছ
দুপুরেরটা মনে হয় -
খাওয়া হয়নি !
হ্যাঁ রে বাবা খেয়েছি তো মনে হয়
মনে হয় মানে, তুমি কি ছোট মা
ওষুধ খাওয়ার কথা মনে নেই তোমার -
নিয়ম করে ওষুধ না খেলে
রোগ সারবে, শরীরটা ভেঙে পড়বে না?
মা তুমি কি জানো না -
তোমার স্নেহছায়া নিবিড় ভালোবাসা ছাড়া
আমার দীর্ঘ গন্তব্য অনেক অনেক দূরে -
মা তোমার দীর্ঘ আঁচলের শীতল ছায়াতলে যে আমার সুখ শান্তির কঠিন পরীক্ষা।
বলো না মা সত্যি করে
নিয়ম মাফিক ওষুধ তুমি খাও -
দুপুরের ওষুধটা খেয়েছ ?
কেন রে বাবা দু একদিন ওষুধ না খেলে কি আমি মরে যাব!
আমার যে ভীষণ কষ্ট হয় মা -
তুমি না থাকলে আমার জীবন
যে অমানিশার চাদরে -
ঢেকে যাবে।
মা অনেক সন্তানদের মতো আমি কি বৃদ্ধাশ্রমে রেখেছি তোমাকে
নাকি তোমার শান্তি সুখের
বিরাট আঁচলের সৃষ্টির -
ছায়াতল থেকে তোমাকে ছেড়ে চলে গেছি আকাশের পথ ধরে
অদেখা অচেনা ঠিকানায়।
সত্যি করে বলতো মা
সকালের ওষুধটা খেয়েছ -
মাগো তোমার সুদীপ্ত ছায়ায়
আমার বর্তমান ভবিষ্যত
রক্তের বাঁধনে বাঁধা মাগো -
কেমন করে এ বাঁধন ছিড়তে পারে --
ভুলে যেও না মা তোমার সুস্থ হাসিতে গড়বো আমার ভবিষ্যতের নতুন ঠিকানা ।।
